Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান 
Wednesday January 7, 2026 , 12:17 pm
Print this E-mail this

তার এই সফরটি মূলত, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ

৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি। তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওয়ানা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন।

১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর পরে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন সেখান থেকে ঢাকায় ফিরবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট