Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে, মেঘালয়ে দু’জন আটক 
Monday December 29, 2025 , 12:19 pm
Print this E-mail this

ওসমান হাদি হত্যাকাণ্ড : অপরাধীকে গ্রেপ্তারে ভারত সরকারের পূর্ণ সহযোগিতা কামনা

ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে, মেঘালয়ে দু’জন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছে, তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই জানানো হয়েছে যে, এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে। ডিএমপি পুলিশ আরও জানিয়েছে, তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে ভারতের মেঘালয়ে হাদির দুই হত্যাকারীকে সহযোগিতা করা-এমন দু’জনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না; শুধুমাত্র সূত্রের বরাত দিয়েই গণমাধ্যমকে বিষয়টি অবগত করা হয়। রোববার মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান এসব কথা বলেন। এছাড়া সীমান্তবর্তী এলাকার একাধিক সূত্র জানিয়েছে, এই অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে-এমন দুই ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। এই তথ্যের ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা করবে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার