Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ 
Monday December 22, 2025 , 7:31 pm
Print this E-mail this

এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০ ডিসেম্বর রাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদী হিন্দুদের একটি দল বিক্ষোভ করে। তারা দাবি করে, বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে হত্যা করার ঘটনায় প্রতিবাদ দেখানো হয়েছিল। বিক্ষোভে হাইকমিশনারকেও হুমকি দেওয়ার চেষ্টা করা হয়। তবে ভারতের এই বক্তব্য বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক