Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমাতুল্লাহ 
Sunday December 7, 2025 , 3:49 pm
Print this E-mail this

ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (ডিসেম্বর ৭) সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজ নেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হঠাৎ করেই সর্বস্ব হারিয়েছে। এই দুর্দিনে মানবিক দায়িত্ব থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিএনপি সব সময় মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিল এবং থাকবে। তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, শনিবার বিকেল ৫টায় দপ্তরখানা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কয়েকটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা