Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমাণ ভূমিসেবা 
Saturday November 15, 2025 , 11:17 pm
Print this E-mail this

অফিসে না গিয়েই কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় সময় এবং অর্থ—দুটিই বাঁচছে

পিরোজপুরের কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমাণ ভূমিসেবা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে তৃণমূলে সাড়া জাগিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। এসিল্যান্ডের সৃজনশীল উদ্যোগে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম চালু করা হয়েছে। কাঙ্ক্ষিত ভূমি সেবা প্রান্তি পর্যায়ে নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষ এই অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কার্যক্রম চলমান রাখার দাবি তুলেছেন।

তাদের মতে, এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় সময় এবং অর্থ—দুটিই বাঁচছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতিও কমে যাবে। ভূমি মালিকদের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে ‘সেবা গৃহীতার দরজায় এসিল্যান্ড’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম পরিচালনা করে উপজেলা ভূমি অফিস। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, আমরা ভূমি সেবার মান প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। দালালদের খপ্পরে পড়তে না দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছি। জমির খাজনা, নামজারি সহ বিভিন্ন সেবা পেতে সরকারকে কত টাকা দিতে হয় তা আমরা সাধারণ জনগণকে বোঝাতে চেষ্টা করছি, যাতে অতিরিক্ত টাকা দিতে না হয়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা