Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কলেজছাত্রকে ধর্ষণ, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা 
Thursday October 9, 2025 , 5:08 pm
Print this E-mail this

অভিযুক্ত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে

বরিশালে কলেজছাত্রকে ধর্ষণ, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে কৌশলে ডেকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা কিং মাসুদ সরদারসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (অক্টোবর ৮) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মামলার পর পুলিশ বুধবার ভোরে প্রধান আসামির সহযোগী নিলয় আহমেদকে গ্রেফতার করেছে। অভিযুক্ত কিং মাসুদ ইতালি প্রবাসী ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা বলে জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। সন্ধ্যার পরে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদার কৌশলে ভুক্তভোগীকে উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন।

এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্য একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত ছিল। চা পানের পর কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে অপর অভিযুক্ত নিলয় আহমেদের বসত ঘরের পেছনে বারান্দায় প্রবেশ করান। সেখানে নিলয় ঘরের পেছনের দরজা খুলে দেয়। বাদীর অভিযোগ অনুযায়ী, নিলয় ও ইমনকে বাইরে চলে যেতে ইঙ্গিত দেওয়ার পর কিং মাসুদ ভুক্তভোগী কলেজছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর ধর্ষণ করে। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। পরে বাড়ি ফিরে কলেজছাত্র অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি বুঝতে পারে ও থানায় মামলা করেন। গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেফতার নিলয় আহমেদকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল সাংবাদিক ফোরাম’র কার্যকরী কমিটি গঠন
Image
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
Image
সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান
Image
বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণের অভিযোগ
Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল