Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পৃথিবীর সবচেয়ে মোটা পুরুষ ৩৪ বছরের হুয়ান পেড্রো ফ্র্যাঙ্কো 
Friday December 7, 2018 , 2:03 pm
Print this E-mail this

নিজের ওজন কমানোর জন্য ২ বছর আগে পৈতৃক বাড়ি ছেড়েছিলেন তিনি

পৃথিবীর সবচেয়ে মোটা পুরুষ ৩৪ বছরের হুয়ান পেড্রো ফ্র্যাঙ্কো


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম লেখাতে পারলে তার আনন্দই আলাদা। যেকোন ব্যতিক্রমী অথবা সেরা জিনিসের জন্য এই শিরোপা পাওয়া যায়। ৩৪ বছরের হুয়ান পেড্রো ফ্র্যাঙ্কো সবচেয়ে সবচেয়ে মোটা মানুষের শিরোপা পেয়েছিলেন। ২০১৭ সালে তার ওজন ছিল ৫৯৫ কেজি কিন্তু এখন প্রায় ৩০০ কেজি কমিয়ে তার ওজন হয়েছে ৩০৪ কেজি। এর জন্য একের পর এক অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। আর এই ৩০০ কেজি হারানোর ফলে পৃথিবীর সবচেয়ে মোটা মানুষের তকমাও হারিয়েছেন তিনি। নিজের ওজন কমানোর জন্য ২ বছর আগে পৈতৃক বাড়ি ছে়ড়েছিলেন তিনি। হুয়ান জানান, মাত্র ৬ বছর বয়সেই ৬০ কেজি ওজন হয়েছিল তার, আসলে বিরল এক রোগে আক্রান্ত তিনি । ১৭ বছর বয়সে এক দুর্ঘটনার পর এই ওজন বাড়ার হার আরও মারাত্মকভাবে বেড়ে যায়। কিন্তু আর্থিক অনটনের জন্য কোনভাবে চিকিৎসার সাহায্য তিনি নিতে পারছিলেন না। এরপর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সুবাদে একটি চিকিৎসা সংস্থা তার সাহায্যার্থে এগিয়ে আসে। এখন তিনি ফের বিছানা থেকে নামতে পারছেন, হাঁটতে পারছেন, পোশাক পরতে পারছেন তিনি। স্বভাবতই খেতাব যায় যাক যে জীবন পেয়েছেন এতেই খুশি আছেন মেক্সিকোর এই বাসিন্দা। আগামী দিনে আরও ওজন কমানো হবে তার এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬