Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আরও ৫ দিনের রিমান্ডে বিএনপির জহির উদ্দিন স্বপন 
Saturday July 27, 2024 , 9:27 pm
Print this E-mail this

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সেতু ভবনে হামলার ঘটনায়

আরও ৫ দিনের রিমান্ডে বিএনপির জহির উদ্দিন স্বপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও রিমান্ড আবেদন করা হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ৫ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুলাই) ৫ দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। এর আগে গত ২১ জুলাই ইউনাইটেড হাসপাতাল থেকে ডিবি পুলিশের একটি দল চিকিৎসাধীন অবস্থা থেকে বিএনপির এই নেতাকে তুলে নেয়। পরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সেতু ভবনে হামলার ঘটনায় বনানী থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়। নতুন করে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে হামলা মামলায় রিমান্ড আদেশ দেওয়ায় আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে পুলিশি রিমান্ডে নেওয়া হলো। উল্লেখ্য, কার্ডিয়াকজনিত সমস্যার জন্য জহির উদ্দিন স্বপন হাসপাতালে ভর্তি হন। গত ২২ জুলাই তার এনজিওগ্রাম করার তারিখ নির্ধারিত ছিল।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং