Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আবহাওয়া অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 
Saturday June 29, 2024 , 7:27 pm
Print this E-mail this

বাজেট না থাকার কারণে বিল দিতে পারিনি-এস কে দিদারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা

পিরোজপুরের কাউখালীতে আবহাওয়া অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আবহাওয়া অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গেছে, কাউখালী উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের গত ১১ মাসের ৩৭ হাজার ১২০ টাকা বিদ্যুতের বকেয়া বিল না দেওয়ার কারণে কাউখালী পল্লী বিদ্যুৎ অফিস শনিবার (জুন ২৯) সকাল ১১ টায় উক্ত অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কাউখালী উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো: শহিদুল ইসলাম বলেন, উপজেলা আবহাওয়া অফিসকে বারবার অবহিত করা সত্ত্বেও তারা বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করেনি। তিনিও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন বিচ্ছিন্ন করা যেতে পারে। এ ব্যাপারে কাউখালী অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে দিদারুল ইসলাম বলেন, আমাদের অফিসে বকেয়া বিল রয়েছে, বাজেট না থাকার কারণে বিল দিতে পারিনি। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি আমরা অচিরেই বিদ্যুৎ বিল দিয়ে পূণরায় লাইন চালু করব। উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো: শহীদ ইসলাম আরো বলেন, কাউখালী উপজেলায় আরো আটটি সরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০ লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পাওনা রয়েছে। ৩০ জুন তারিখের ভিতরে যদি বিল পরিশোধ না করে তাহলে উক্ত সরকারি দপ্তরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক