Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কুয়াকাটায় অসুস্থ হরিয়াল পাখি উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ 
Tuesday January 2, 2024 , 3:39 pm
Print this E-mail this

পরে চিকিৎসার জন্য পাখিটি অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর

পটুয়াখালীর কুয়াকাটায় অসুস্থ হরিয়াল পাখি উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটায় একটি অসুস্থ হরিয়াল পাখি উদ্ধার করেছেন ট্যুরিস্ট পুলিশের এক সদস্য। পরে চিকিৎসার জন্য তিনি পাখিটি অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেন। সোমবার (১ জানুয়ারি) বিকেলে পাখিটি কুয়াকাটা সৈকতের হোটেল সি-কুইনের সামনে থেকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের এএসআই শেরজাহান। এ বিষয়ে শেরজাহান জানান, সকালে ওই হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম। পাখিটি অসুস্থ মনে হলে সেটি উদ্ধার করি। পরে অ্যানিমেল লাভার্স দলের সদস্যদের কাছে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য শাওন মোল্লা জানান, এ পাখি দেখতে অনেকটা কবুতরের মতো। এরা বট গাছের ফল খেতে বেশি পছন্দ করে। পাখিগুলো হারিয়ে যেতে বসেছে। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর টিম লিডার কেএম বাচ্চু জানান, আমাদের ধারণা থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির কারণে পাখিটি অসুস্থ হয়েছে। ওই পুলিশ সদস্যের কাছে খবর পেয়ে দ্রুত পাখিটি উদ্ধার করে চিকিৎসা দিচ্ছি। পরে বনবিভাগের সঙ্গে কথা বলে অবমুক্ত করা হবে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা