Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমি মনে-প্রাণে চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক : বরিশালে ইসি 
Sunday November 26, 2023 , 4:07 pm
Print this E-mail this

আগামী জাতীয় নির্বাচন এমনভাবে করা হবে যেটি সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে

আমি মনে-প্রাণে চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক : বরিশালে ইসি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচন এমনভাবে করা হবে যেটি সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব। রবিবার দুপুর আড়াইটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের সকল নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের সাথে এক ব্রিফিং এ একথা বলেন তিনি। গত বরিশাল সিটি নির্বাচনে একজন প্রার্থীর উপর হামলা হয়েছিলো, আগামী জাতীয় নির্বাচনে যে প্রার্থীর উপর হামলা হবে না তার নিশ্চয়তা কতটুকু দিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি আহসান হাবিব বলেন, অতীতকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এমন নির্বাচন করবো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সকল নির্বাচনের জন্য এটি যেন অনুকরনীয় হয়ে থাকে। তিনি আরও বলেন, কোন পক্ষপাতিত্ব নয়, কোন পার্টিবাজি নয় আগামী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা তাদের দায়িত্ব শতভাগ পালন করবে এবং এটি তারা নির্বাচন কমিশনকে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। আহসান হাবিব আরও বলেন, আমি এখনও মনে-প্রাণে চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, উৎসবমূখর হোক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সকল বড় বড় দল নির্বাচনে অংশ নিলে ভারষাম্য রক্ষা হয়। এসময় বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল আহমেদ, বিএমপি কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশাল সাংবাদিক ফোরাম’র কার্যকরী কমিটি গঠন
Image
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
Image
সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান
Image
বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণের অভিযোগ
Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল