Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিএম কলেজের হোস্টেলের ঝুঁকিপূর্ণ ভবন দুটি এখন মরণ ফাঁদ 
Wednesday October 11, 2023 , 7:49 pm
Print this E-mail this

অনেকেই সরে গেছেন, নতুন হোস্টেল ভবন নির্মাণে মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে

বরিশাল বিএম কলেজের হোস্টেলের ঝুঁকিপূর্ণ ভবন দুটি এখন মরণ ফাঁদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই ঝুঁকিপূর্ণ হোস্টেল ভবন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওই দুই ভবনে ঝুঁকি নিয়ে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন। তাদের দাবী নতুন দুইটি হোস্টেল ভবন নির্মাণ করা। তবে নতুন হোস্টেল ভবন নির্মাণে কর্তৃপক্ষের নেই তেমন কোন মাথা ব্যাথা। ফলে বাধ্য হয়ে থাকতে হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনে। কলেজ সূত্রে জানা গেছে, পাশ্চত্যের অক্সফোর্ড খ্যাত সরকারি ব্রজমোহন কলেজে প্রায় ২৭ হাজারের অধিক শিক্ষার্থী পড়াশুনা করে। শিক্ষার্থীদের জন্য রয়েছে ৭টি থাকার হোস্টেল। মহাত্বা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রী হোস্টেল, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল, জীবনানন্দ দাস ছাত্রাবাস, সুরেন্দ্র ভবন ছাত্রাবাস, বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাস, দেবেন্দ্র ভবন ছাত্রীনিবাস, নৃপেন্দ্র ভবন ছাত্রীনিবাস। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রি হোস্টেলের ৪টি ভবন। এরমধ্যে দুটি ভবন (এ এবং বি ব্লক) অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হোস্টেল ভবনটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০১৬ সালে। এরপর আর সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ন হয়ে উঠে ভবন দুটি। ১ অক্টোবর (শনিবার) দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের দিকে বিএম কলেজ ক্যাম্পাসের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসের (ডিগ্রি হল) ‘এ’ ব্লকের ২০৮ নম্বর কক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ে দুই ছাত্র আহত হয়েছিল। এরআগেও এ ধরণের দুর্ঘটনা ঘটেছিল। তারপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, ঝুঁকিপূর্ণ বলে আমাদের বারবার হোস্টেল থেকে নেমে যেতে বলেন। কিন্তু তারা আমাদের থাকার জন্য বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। নতুন হোস্টেল নির্মাণের দাবীতে শিক্ষার্থীরা দ্রুত আন্দোলনে যেতে পারেন বলে জানিয়েছেন। মহাত্বা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রী হোস্টেল হল সুপার এম.এম আসাদুজ্জামান বলেন, দুটি ভবনকে মৌখিকভাবে ঝুঁকিপূর্ণ বলছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তাছাড়া হোস্টেল ভবন দুটি সংস্কারে কোন কাজে আসবে না বলে জানিয়েছেন তারা। বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম কিবরিয়া বলেন, ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার নোটিশ দিলে তারা সময় চেয়েছেন। তবে অনেকেই সরে গেছেন। পাশাপাশি নতুন হোস্টেল ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন