Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত 
Monday January 19, 2026 , 8:41 pm
Print this E-mail this

আহত আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের ডিএডি মোতালেব নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র জানায়, সোমবার বিকেলে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়।অভিযানের সময় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক