Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান 
Saturday September 16, 2023 , 5:59 pm
Print this E-mail this

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান। শনিবার দুপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের সামনে উপশম ফার্মেসির মালিক আব্দুল জিহাদকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার ৫০০ শত টাকা অর্থদণ্ড করা হয়েছে। হাসপাতাল রোডের জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর হোসেনকে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও মূল্যহীন খাবার রাখার অপরাধে ২ হাজার ৫০০ শত টাকা অর্থদণ্ড করা হয় ও মহিলা কলেজের সামনের মায়ের দোয়া বেকারের মালিক ইমাম হোসেনকে মূল্যবিহীন খাদ্যপণ্য রাখার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে এই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন, কাউখালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা