Current Bangladesh Time
রবিবার আগস্ট ৯, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুক্রবার 
Tuesday June 13, 2023 , 11:19 pm
Print this E-mail this

নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুক্রবার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (জুন ১৬) সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (জুন ১৩) এক বিবৃতিতে এ আন্দোলনের ঘোষণা দেয় দলটি। বিবৃতিতে দলের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশন (ইসি) সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। তিনি একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারেননি। তাছাড়া সিইসি তার বক্তব্যে বলেছেন, ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’ এ বক্তব্য দিয়ে তিনি দলদাসে পরিণত হয়েছেন।সিইসির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, এ ইসি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনোভাবেই থাকতে পারে না। ভালো চাইলে মানসম্মান নিয়ে পদত্যাগ করুন, না করলে জনগণের আন্দোলনে করুণ পরিণত ভোগ করতে হবে। দলের মহাসচিব বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (জুন ১৬) সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। শিগগির বৃহত্তর কর্মসূচিও ঘোষণা করা হবে।




Archives

Image
বরিশাল সাংবাদিক ফোরাম’র কার্যকরী কমিটি গঠন
Image
মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি
Image
সাংবাদিকদের সহযোগীতা পেলে বরিশাল শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব : কমিশনার আবু রায়হান
Image
বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণের অভিযোগ
Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল