Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হাসপাতালে 
Tuesday September 27, 2022 , 10:31 pm
Print this E-mail this

মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হাসপাতালে


মুক্তখবর বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অস্বস্তিবোধ করছিলেন এই অভিনেত্রী। এরপর তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দীপিকাকে একাধিক পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে, যা করাতে প্রায় আধাবেলা সময় লেগেছে। শুধু তাই নয়, অবস্থা গুরুতর হওয়াতে রাতেই ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন তিনি ঠিক আছেন। যদিও এ বিষয়ে দীপিকার মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। এর আগে গত জুনে হায়দরাবাদে তার পরবর্তী ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং সেটেও হঠাৎ অস্বস্তিবোধ করায় দীপিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে জানা যায়, শুটিং চলাকালীন দীপিকা বলেছিলেন, তার হার্টবিট দ্রুত চলছে, বুক ধড়ফড় করছে। সেই কারণেই অস্বস্তিবোধ করছিলেন। তবে প্রাথমিক চিকিৎসার পরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে দীপিকার ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমাতে দেখা যাবে তাকে। এছাড়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। পাশাপাশি হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করছেন দীপিকা। হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেকে অভিনয় করবেন এই অভিনেত্রী।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী