Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় গায়ক ফেরদৌস ওয়াহিদ 
Friday July 15, 2022 , 7:16 pm
Print this E-mail this

কয়েক বছর ধরে ফেরদৌস ওয়াহিদ হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জনপ্রিয় গায়ক ফেরদৌস ওয়াহিদ


মুক্তখবর বিনোদন ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় গায়ক ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতের শেষভাগে হার্ট অ্যাটাক করেন তিনি। হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়। পরে সেখান থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়ে বলে গায়কের পারিবারিক সূত্রে জানা গেছে। পারিবারিক সূত্র জানায়, ৬৯ বছর বয়সী এই পপ গায়ক কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। বলা যায় বাংলাদেশ সৃষ্টির সঙ্গে শিল্পী হিসেবে গানের ক্যারিয়ার শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। দেশে যে ক’জন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে আজীবন ব্যয় করেছেন, তাদের অন্যতম তিনি। ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- এমন একটা মা দে না, আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম প্রভৃতি।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির