Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চাঁদ দেখা গেছে সৌদিতে, শনিবার থেকে দেশটিতে রোজা শুরু 
Friday April 1, 2022 , 9:58 pm
Print this E-mail this

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু

চাঁদ দেখা গেছে সৌদিতে, শনিবার থেকে দেশটিতে রোজা শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরব কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে খালিজ টাইমস। নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার শাবান মাসের শেষ দিন ছিল বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি। তাদের পক্ষ থেকে বলা হয়, শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে। সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর। শনিবার এই কমিটির বৈঠক রয়েছে। সৌদি ছাড়াও অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রোজা শুরু হচ্ছে শনিবার। তবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে এদিন চাঁদ দেখা না যাওয়ায় এ দুই দেশে রোজা শুরু হবে রোববার। ব্রুনাইয়েও রমজান মাস শুরু হবে রোববার। সে দেশেও চাঁদ দেখা যায়নি।




Archives
Image
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Image
তথ্যমন্ত্রী হয়ে প্রথমবার বরিশালে আসছেন জহির উদ্দিন স্বপন
Image
দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু
Image
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ
Image
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা আটক