Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » হাট ইজারাদারদের সাথে বরিশাল বাকেরগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা 
Saturday July 17, 2021 , 11:30 pm
Print this E-mail this

চলমান করোনা মহামারি থেকে রক্ষা পেতে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

হাট ইজারাদারদের সাথে বরিশাল বাকেরগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হাটবাজার ইজারাদারদের সাথে বাকেরগঞ্জ থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শনিবার (জুলাই ১৭) সকাল দশটায় বাকেরগঞ্জ থানা কম্পাউন্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন, প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাজাহন হোসেন। সভায় বিষেশ অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন-ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল ও উপজেলার হাটবাজার ইজারাদরগন। সভায় প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে বলেন, চলমান করোনা মহামারি থেকে রক্ষা পেতে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় উপস্থিত ইজারাদারদের উদ্দেশ্য ওসি আলাউদ্দিন মিলন বলেন, কোনো ক্রেতারা যেনো প্রতারণার স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও তিনি সকলকে সরকারের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে