Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তার বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেফতার 
Friday August 22, 2025 , 10:37 pm
Print this E-mail this

চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে গ্রেফতার, মামলা দায়ের

পটুয়াখালীতে পুলিশ কর্মকর্তার বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে এক সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে কাবিল মৃধা নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবলীগ নেতা কাবিল মৃধাকে শুক্রবার (২২ আগস্ট) সকালে  আদালতে সোপর্দ করা হয়েছে। কাবিল মৃধা (৩৮) নওমালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় মদ্যপ অবস্থায় কাবিল মৃধা একটি ছুরি হাতে নওমালা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এএসপি মো. শফিকুল ইসলামের গ্রামের বাড়ি প্রবেশ করেন। এ সময় এএসপির বাবা আব্দুল মোতালেবের কাছে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। স্থানীয়রা ঘটনাস্থলে কাবিলের তাণ্ডব থামিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এএসপি শফিকুল ইসলাম বর্তমানে খুলনা রেঞ্জে কর্মরত। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ