Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বস্তি আসুক – কামরুন নাহার মুন্নী 
Tuesday March 30, 2021 , 11:08 am
Print this E-mail this

স্বস্তি আসুক – কামরুন নাহার মুন্নী


স্বস্তি আসুক
– কামরুন নাহার মুন্নী
প্রাণ করে হাঁসফাঁস
দুঃসহ গরমে,
সূর্যের তাপ বেড়ে
উঠছে যে চরমে।
দখিনের দরজাটা
কেন হলো বন্ধ?
চৈত্রের দাবদাহে
চোখ হলো অন্ধ।
গাছপালা আছে কতো
পাতাগুলো নড়ে না,
থমকে দাঁড়িয়ে সব
বাতাস তো বয় না।
কাক ডাকে কা কা করে
খাঁ খাঁ করে চারিদিক,
শুকিয়েছে মাঠ ঘাট
পানি নেই জানি ঠিক।
ঘরেতে যায় না টেকা
বের হই বাইরে ,
ফের ফিরে আসি ঘরে
উপায় যে নাইরে!
পথিক ঝিমায় বসে
গাছেরই ছায়ায়,
অবসাদ জেঁকে ধরে
তার সারা গায়।
বাগানের ফুলগুলো
সব গেছে নেতিয়ে,
জল ছাড়া সিঞ্চন
করা যাবে কী দিয়ে?
বিদ্যুৎ এই আসে
এই যায় চলে,
গরমের দুর্ভোগ
একেই তো বলে।
শ্রমিকের ঘাম ঝরে
মাথা থেকে পায়,
ক্লান্তিতে ভাঙে বুক
ফাটে পিপাসায়।
ঋতুরাজ যেন আজ
রুদ্র তাপস,
অটল পাষাণ সে
মানেনা আপোষ।
কমে যাক তাপদাহ
বৃষ্টি ঝরুক,
সবার জীবনে ফিরে
স্বস্তি আসুক।
২৭.৩.২১
কলেজ রো, বরিশাল।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন