Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট 
Sunday March 21, 2021 , 3:12 pm
Print this E-mail this

মানব পাচারের মামলায় গত বছরের সেপ্টেম্বরে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করা হয়

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট


মুক্তখবর বিনোদন ডেস্ক : নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (২১ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন।  রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া মানব পাচারের মামলায় গত বছরের সেপ্টেম্বরে ইভানকে গ্রেফতার করা হয়।  দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত বছরের আগস্ট মাসে নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের কথা জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন-আজম খান, তার সহযোগী ডায়মন্ড, আনোয়ার হোসেন ওরফে ময়না, আজমের এদেশীয় প্রতিনিধি নির্মল সরকার ও মো: ইয়াছিন। তাদের মধ্যে আজম খান, নির্মল সরকার ও মো: ইয়াছিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেই জবানবন্দির ভিত্তিতে ইভানকে গ্রেফতার করা হয়।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম