Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশি ক্ষুদে চিত্রশিল্পী জারীফ জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক 
Sunday September 6, 2020 , 8:19 pm
Print this E-mail this

বরিশাল মহানগর পুলিশের ডিসি (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের ছেলে

বাংলাদেশি ক্ষুদে চিত্রশিল্পী জারীফ জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ ৮৪টি দেশের কিশোররা অংশ নেয়। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছর। জেনেভায় জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া ২৭ আগস্ট বিচারক সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বরিশাল মহানগর পুলিশের ডিসি (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের ছেলে। সে কুমিল্লা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেনীতে অধ্যায়নরত। জারীফ ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয়। তখনও ৭০ দেশের ১৭ হাজার প্রতিযোগী অংশ নেয়। জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জারীফ। জাতীয় শিশু দিবসে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয় সে। সবার কাছে দোয়া চেয়েছে সে।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি