Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাঝ সমুদ্রে সার্ফিং বোর্ডের উপর বসে যোগ ব্যায়াম! 
Wednesday August 12, 2020 , 7:15 am
Print this E-mail this

ভিডিওটি ৮ আগস্ট পোস্ট হয়েছে সুশান্তের টুইটার হ্যান্ডলে, ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি

মাঝ সমুদ্রে সার্ফিং বোর্ডের উপর বসে যোগ ব্যায়াম!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অনেককে অনেক জায়গায় বসে যোগ ব্যায়াম করতে দেখেছেন। কেউ বাড়ির বিশেষ জায়গায়, এমনকি পাহাড়ের উপরে বসেও যোগ ব্যায়াম করেন। কিন্তু কখনও কাউকে সার্ফিং বোর্ডের উপর বসে যোগ ব্যায়াম করতে দেখেছেন? এমনই একটি ভিডিও সামনে এল।ভিডিওটি পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা। ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্রে একটি সার্ফিং বোর্ডের উপর দাঁড়িয়ে নয়, যোগ ব্যায়ামে ভঙ্গিতে বসে রয়েছেন এক ব্যক্তি। ওই অবস্থাতেই সার্ফিং বোর্ডটি যথেষ্ট গতিতে এগিয়ে চলছে। সামান্তরালে ছুটে চলা একটি স্পিড বোট থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। পরে যেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।ভিডিওটি কবে, কোথায় রেকর্ড হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য দেননি সুশান্ত। ভিডিওটি পোস্ট করে সুশান্ত লিখেছেন, ‘মাঝ সমুদ্রে যোগা’। ভিডিওটি ৮ আগস্ট পোস্ট হয়েছে সুশান্তের টুইটার হ্যান্ডলে। ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

 




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা