Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র ইন্তেকাল, প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ 
Friday July 3, 2020 , 7:47 pm
Print this E-mail this

তিনি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ছিলেন, তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া

প্রবীণ সাংবাদিক ফারুক কাজী’র ইন্তেকাল, প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রবীণ সাংবাদিক ও সুপ্রিম কোর্টস্থ ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় তিনি মারা যান। ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন একথা জানিয়েছেন। কর্মজীবনে ফারুক কাজী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। বাদ জোহর কাটাবন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তাঁর মেয়ে আরশি কাজী জানান, শুক্রবার ঘুমের মধ্যেই বাবা মারা গেছেন। কয়েকদিন আগে তাঁর শরীরে ব্যথা হওয়ায় টেস্ট করানো হয়। বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে তাঁর কিডনি সমস্যা পাওয়া যায়। সেই অনুযায়ী চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা গেলেন। তবে ফারুক কাজী করোনায় আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তিনি। প্রবীণ সাংবাদিক, প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজীর মৃত্যুতে সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আইনমন্ত্রী শোকাবার্তায় বলেন, সাংবাদিক ফারুক কাজী ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও নির্ভীক সাংবাদিক। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। ফারুক কাজী আইন ও আদালত বিষয়ক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়ও তিনি জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য  ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন, সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজুসহ পেশাজীবি বিভিন্ন ব্যক্তি সংগঠনের নেতৃবৃন্দ। ফারুক কাজীর মৃত্যুতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (ঢাকা) শোক প্রকাশ করেছে। ফারুক কাজীর মৃত্যুতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের (ঢাকা) সভাপতি রাহুল রাহা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।শুক্রবার (৩ জুলাই) শোকবার্তায় নেতারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, দেশের সাংবাদিকতায় ফারুক কাজীর অবদান অপরিসীম। তিনি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া। প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা। সংগঠনটির পক্ষ থেকে সভাপতি রেজোয়ানুল হক রাজা ও সাধারণ সম্পাদক আদিত্য শাহীন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার