Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাখি – কামরুন নাহার মুন্নী 
Friday July 3, 2020 , 7:15 pm
Print this E-mail this

পাখি – কামরুন নাহার মুন্নী


পাখি
– কামরুন নাহার মুন্নী

দোয়েল পাখি’র মিষ্টি শিস
কাকের আওয়াজ কা! কা!
চড়ুই করে কিচিরমিচির
ঘর পেয়েছে ফাঁকা।

বাবুই খুবই পরিশ্রমী
নিপুণ কারিগর!
ময়নাটা গান গাইতে থাকে
হোক না বৃষ্টি,ঝড়।

বুলবুলিদের মাথার উপর
কী সুন্দর ঝুঁটি!
টিয়ে কেবল উড়ে বেড়ায়
মেলে পাখনা দু’টি।

কোকিল ডাকে “কুহু! কুহু”!
চাতক চাহে জল,
ছোট্ট পাখি টুনটুনি আর
মুনিয়া পাখির দল।

লেজ ঝুলিয়ে ফিঙে পাখি
খেলে নানান খেলা,
ভর দুপুরে ঘুঘু ডাকে
পেঁচা সন্ধ্যাবেলা।

ময়লা ঘেঁটে শালিক পাখি
খাবার খুঁজে ফেরে,
শ্যামা, কুটুম ডাক দিয়ে যায়
পুচ্ছটাকে নেড়ে।

“বউ কথা কও” পাপিয়াদের
ধূসর বুকের রং,
বারো রকম ধরণ তাদের
জানে নানান ঢং!

ঝোঁপঝাড়ে আর জলাশয়ে
ডাহুক পাখির বাস,
শিকারিরা ফাঁদ পেতে তার
ঘটায় সর্বনাশ!

মেঘের ডাকে ময়ূর নাচে
পেখম মেলে তার,
মাছরাঙারা মাছের খোঁজে
তাকায় যে বারবার।

হলদে পাখির রূপের বাহার
কোমল সুরে ডাকে,
এক পায়েতে ঠায় দাঁড়িয়ে
বকপাখিরা থাকে।

পাখপাখালি’র বাংলাদেশে
আনন্দে, উৎসবে,
ভোরবেলাতে জীবন জাগে
পাখি’র কলরবে।




Archives

Image
বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
Image
প্রাথমিক অনুমোদন পেল বিকাশ-রবিসহ চার ডিজিটাল ব্যাংক
Image
বরিশালে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
Image
এতিম শিশুর শিক্ষা সফর ও খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
Image
মোমেন সিকদার বিএনপির কেউ নন