Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযান, ৫শ পিচ ইয়াবাসহ এক নারী আটক 
Wednesday July 1, 2020 , 6:37 pm
Print this E-mail this

আটককৃত বিলকিস বেগম ঝালকাঠি শহরের মাদকসম্রাট রাজার স্ত্রী

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযান, ৫শ পিচ ইয়াবাসহ এক নারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে ৫শ পিচ ইয়াবাসহ বিলকিস বেগম (২৬) কে আটক করেছে। আজ বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি পৌরসভাধীন মুজিব সড়কের বসতঘর হতে ইয়াবার এ চালান সহ তাকে আটক করে থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। ডিবি পুলিশ সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশ পরিদর্শক মো: এনামুল হোসেন ও মো: মাইনুদ্দিনের নেতৃত্বে এসআই আবুল কলাম আজাদ ও নারী কনস্টেবল নুসরাতসহ ডিবি পুলিশের একটি দল ১ নং চাঁদকাঠী ওয়ার্ডের মুজিব সড়কে অভিযান চালিয়ে বিলকিস বেগম (২৬) কে ৫শ পিচ নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত বিলকিস বেগম ঝালকাঠি শহরের মাদকসম্রাট রাজার স্ত্রী বলে জানা গেছে। মাদক সম্রাট রাজার সাথে একাধিক মাদক মামলার আসামী বলে জানা গেছে। ডিবি ওসি ইকবাল বাহার খান এ উদ্ধার অভিযানে সার্বিক তত্তাবধানে ছিলেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক