Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে আরও একজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৫ 
Tuesday May 12, 2020 , 6:10 pm
Print this E-mail this

আক্রন্ত ১৫ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ীতে আছেন

ঝালকাঠিতে আরও একজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বাসিন্দা। আর এ নিয়ে জেলায় মোট শনাক্ত সংখ্যা দাড়াল ১৫ জনে। নতুন আক্রান্ত ব্যক্তি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আজ মঙ্গলবার ঝালকাঠি সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে করোনায় শনাক্ত হন।জানা গেছে, ৩৪ বছর বয়সী ওই যুবক গত ৪ মে ঢাকা থেকে জ্বর নিয়ে সে বাড়িতে আসে। ৫ মে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শ মতে বাড়িতে থাকেন। ১০ মে তিনি বেশি অসুস্থ্য হয়ে পড়লে পূণরায় ঐ চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তার অবস্থা দেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠিয়ে যুবকে আইসোলোশনে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। ১১ মে সোমবার রাতে যুবকের রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ যুবকের পরিবারের সংস্পর্শে যারা এসেছে তাদের আলাদা করতে আজ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। উল্লেখ্য, আক্রন্ত ১৫ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ীতে আছেন। তাদেরকে বাড়ীতে থাকার পরামর্শ দিয়ে বাহিরে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক