Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ (মঙ্গলবার, ৫ মে) সুর সম্রাজ্ঞী মমতাজের শুভ জন্মদিন 
Tuesday May 5, 2020 , 2:11 pm
Print this E-mail this

মমতাজ তার চার দশকের ক্যারিয়ারে ৭০০’র অধিক গান রেকর্ড করেছেন

আজ (মঙ্গলবার, ৫ মে) সুর সম্রাজ্ঞী মমতাজের শুভ জন্মদিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ (মঙ্গলবার, ৫ মে) জনপ্রিয় বাংলা লোকগানের সংগীতশিল্পী এবং জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগমের শুভ জন্মদিন। ১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই সুর সম্রাজ্ঞী। মমতাজ তার চার দশকের ক্যারিয়ারে ৭০০’র অধিক গান রেকর্ড করেছেন। প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন। মমতাজ বেগম সারাদেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়। ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হোন মমতাজ বেগম। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা,  অভিনন্দন আর শ্রদ্ধা




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ