Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট 
Thursday April 23, 2020 , 11:57 pm
Print this E-mail this

ভিত্তিমূল্য ৫ লাখ টাকা দিয়ে শুরু হওয়া নিলামে শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় বিক্রি হয়

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিলামে তোলা সাকিব আল হাসানের বিশ্বকাপ মাতানো ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। আরও অনেক স্মরণীয় স্মৃতি যে ব্যাটকে ঘিরে, সেটি মহৎ এক উদ্দেশ্যে নিলামে তুলে দেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। বুধবার ভিত্তিমূল্য ৫ লাখ টাকা দিয়ে শুরু হওয়া নিলামে শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় বিক্রি হয়। সবচেয়ে বেশি দাম দিয়ে ব্যাটটি কিনেছেন রাজ  নামে এক প্রবাসী। তিনিও আমেরিকাতেই থাকেন। ৩ ঘন্টার নিলামে সর্বোচ্চ ২০ লাখ টাকায় দাম হাকিয়েছেন এই প্রবাসী, তাতে হয়ে গেছেন সাকিবের মহামূল্যবান এই ব্যাটের মালিক। ব্যাট বিক্রি এই পুরো টাকাই যাবে সাকিল আল হাসান ফাউন্ডেশনে। সেখান থেকে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা করা হবে। এই ব্যাটের বিশেষত্ব হলো, ২০১৯ সালের পুরো বিশ্বকাপটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরিসহ বাংলাদেশের হয়ে রেকর্ড ৬০৬ রান করেন তিনি। এছাড়া আগে-পরে সবমিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব। সাকিবের ব্যাটের নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অকশন। সাকিব আল হাসান জানালেন, এই ব্যাটটা তার অন্যতম নয়, সবচেয়ে প্রিয় ব্যাট। তার সবচেয়ে প্রিয় ব্যাটটিকেই করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য নিলামে দিলেন, যাতে সেটা বিক্রি করে অসহায় মানুষকে সাহায্য করতে পারি।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ