প্রচ্ছদ » স্লাইডার নিউজ » করোনা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২ মে পর্যন্ত
Wednesday April 22, 2020 , 3:08 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে
করোনা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২ মে পর্যন্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নতুন করে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। চলমান সরকারি সাধারণ ছুটি বৃদ্ধি হওয়ার সিদ্ধান্ত হওয়ায় আগামী ২ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ছে। নতুন নানা নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। ছুটি বাড়িয়ে আগামী ২ মে পর্যন্ত করা হবে। সে অনুযায়ী নতুন করো আরও সাত দিন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃদ্ধি করা হবে। এদিকে করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের ছুটি চলছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি নেই। সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরও সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে। তবে ছুটি কতদিন বাড়বে সেই বিষয়ে এখন নিশ্চিত নন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।