Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বর্ণের দোকানে চুরি 
Wednesday January 3, 2018 , 4:06 pm
Print this E-mail this

৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি দোকান মালিকের

বরিশালে স্বর্ণের দোকানে চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরের নতুনবাজার এলাকায় শরীফ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধরর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকানে থাকা ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান ওই দোকানের মালিক মাহাবুব শরীফ। তিনি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান তালাবদ্ধ করে দিয়ে যান। এরপর সকালে দোকান খুলে দেখতে পান দোকানে কোনো স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়ালও ভাঙা। দোকান মালিকে ধারণা পাশের সিয়াম ট্রেডার্স নামে হলুদ-মরিচের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণের দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। লুটপাটের সময় দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। সিয়াম এন্টারপ্রাইজের মালিক জগলু জানান, তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকালে খবর পেয়ে দোকানে এসে দেখেন দোকানের সাটারের তালা ভাঙা। তবে তার দোকানের কিছুই খোয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি ট্রাক ওই দোকানের সামনে আড়াআড়িভাবে রাখা ছিলো। যে কারণে কিছুই বোঝা যায়নি। ওই মার্কেটের অল্প কিছু দূরেই রয়েছে পুলিশ ফাঁড়ি। তারা কিছু বুঝতে পারেননি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বলেন, মালিকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ