Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২৯, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মৃত্যুর মিছিল! – শামীমা সুলতানা 
Saturday April 18, 2020 , 4:27 pm
Print this E-mail this

মৃত্যুর মিছিল! – শামীমা সুলতানা


মৃত্যুর মিছিল!

– শামীমা সুলতানা

চারিদিকে মৃত্যুর মিছিল শুনতে পাই
বাতাসে স্বজন হারাদের আত্মচিৎকারের প্রতিধ্বনি,
আমার তন্দ্রাহীন দৃষ্টির সম্মুখে কেবলই লাশের স্তুপ
দুঃস্বপ্নের ভয়ে আমি জেগে আছি অগণিত রাত্রি।

তবুও! কখনো অনিচ্ছার ক্লান্তি আমার দেহটি এলিয়ে দেয় রাত্রির শরীরে,
আমি জেগে উঠি আতংকে!
করোনা পজেটিভ কেউ বুঝি ছুয়ে দিলো পাছে
সত্যি কি রেহাই পাবো জমদূতের হাত থেকে?

নাকি আগামী সূর্যদয়ের পরে কিংবা গোধূলির পূর্বে
আমার দেহটিও গড়িয়ে দিবে কাঠের গুড়ির মতো,
তিন মিটার দূরত্বে দাড়িয়ে মৃত্যু ভয়ে কম্পিত হৃৎপিন্ড
আর অনিচ্ছার দৃষ্টি নিয়ে দ্বায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক ভাই।

তিনিও পিছু ফিরবে নিশ্চিত হয়ে!
যখন দেহটি আমার স্থির হবে
নগরীর জনমানবহীন এলাকায় শতশত লাশের ভীড়ে
কিন্তু আমি চাই না এমন ভাবে চলে যেতে,
আমি চাই না এমন মৃত্যুকে আলিঙ্গন করতে।

যে মৃত্যু পরোয়ানার বহু পূর্বে স্বজন পালাবে দূরে
প্রিয়জন থাকবে না পাশে এমন মৃত্যু আমি চাই না,
হে আল্লাহ এমন মৃত্যু আমরা কেউ চাই না।




Archives

Image
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন
Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন