Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় গুজব রোধে ‘র‌্যাব ভেরিফিকেশন সেল’ 
Monday April 13, 2020 , 2:46 pm
Print this E-mail this

যে কোনো সহযোগিতার প্রয়োজনে আপনারা র‌্যাবকে জানান, আমরা পৌঁছে যাবো আপনার কাছে

করোনায় গুজব রোধে ‘র‌্যাব ভেরিফিকেশন সেল’


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস নিয়ে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ও গুজব সৃষ্টি করছে একটি চক্র। তবে ওই চক্রের বিরুদ্ধে মাঠে রয়েছে র‌্যাব। ইত্যেমধ্যে ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আরো অর্ধশতাধিক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া গুজব যাচাইয়ে র‌্যাবের পক্ষ থেকে ‘র‌্যাব ভেরিফিকেশন সেল’ গঠন করা হয়েছে। সম্প্রতি (বৃহস্পতিবার সন্ধ্যায়) এক ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার-বিন-কাশেম। তিনি বলেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। জনগণের মধ্যে আতঙ্ক ও সন্দেহ সৃষ্টি করছে। বিভিন্ন জেলা থেকে আমরা এ ধরনের গুজব ও আতঙ্ক সৃষ্টিকারী ১০ জনকে গ্রেফতার করেছি। আরো অর্ধশতাধিক ব্যক্তি নজরদারিতে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনো ধরনের পোস্টের সত্যতা যাচাই না করে না বুঝে লাইক বা শেয়ার করবেন না। গুজব যাচাইয়ে র‌্যাবের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, র‌্যার সম্প্রতি একটি ‘র‌্যাব ভেরিফিকেশন সেল’ গঠন করেছে। ফেসবুকে যে কোনো তথ্য সত্য-মিথ্যা যাচাই করতে চাইলে আমাদেরকে লিংক পাঠান। আমরা তা যাচাই করে দিতে পারবো। সম্প্রতি আমরা এ ধরনের তিনটি পোস্ট পেয়েছি যেগুলো সম্পূর্ণ গুজব ছিল। তাদের মধ্যে একটি হচ্ছে ‘ঢাকার রাস্তায় লাশ, মৃত ব্যক্তি পড়ে থাকা।’ এই তথ্যগুলোর যাচাই-বাছাই করে আমরা ভেরিফিকেশন সেলে আপলোড করেছি। আমরা সাধারণ জনগণের সাহায্য করে যাচ্ছি। এছাড়াও বর্তমানে জনগণকে ঘরে রাখতে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হচ্ছে। বর্তমানে ঘরে থাকাটাই নিরাপদ। আপনাদের সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। এছাড়াও যে কোনো সহযোগিতার প্রয়োজনে আপনারা র‌্যাবকে জানান। আমরা পৌঁছে যাবো আপনার কাছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা