Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুর্ধর্ষ প্রকৃতির লোক মাজেদ : তোফায়েল আহমেদ 
Thursday April 9, 2020 , 1:09 am
Print this E-mail this

দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক ছিলেন, তার ফাঁসির পরোয়ানা ইস্যু করেছেন আদালত।

দুর্ধর্ষ প্রকৃতির লোক মাজেদ : তোফায়েল আহমেদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ দুর্ধর্ষ প্রকৃতির লোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। তোফায়েল আহমেদ বলেন, ‘সমস্ত বাঙালি জাতি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মাজেদের গ্রেফতারের খবর শুনে ভীষণ উল্লসিত ও আনন্দিত। বঙ্গবন্ধুকে যারা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, একটি স্বপ্নকে হত্যা করার চেষ্টা করেছিল, ক্যাপ্টেন মাজেদ ছিল তাদের অন্যতম।’ তিনি বলেন, ‘সে একটা দুর্ধর্ষ প্রকৃতির লোক। বঙ্গবন্ধুর দুই কন্যা ছাড়া যারা বিদেশে ছিলেন, বাকি সবাইকে হত্যা করে ফেলেছিল। এমনকি খুনি মাজেদ আমার এপিএস ১৯৭৩ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল আলম মিন্টু, তাকে গ্রেফতার করে, নির্যাতন করে তাকে হত্যা করে তার লাশ বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছে।’ সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুর পলাতক খুনি মাজেদকে। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক ছিলেন। তার ফাঁসির পরোয়ানা ইস্যু করেছেন আদালত।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা