Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতের অন্ধ্রপ্রদেশে সাইকেল কেনার জন্য জমানো টাকা করোনা তহবিলে দিল যে শিশু 
Wednesday April 8, 2020 , 11:31 am
Print this E-mail this

মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দিল ৯৭১ টাকা, হেমন্তকে বাইসাইকেল কিনে দেবেন মন্ত্রী

ভারতের অন্ধ্রপ্রদেশে সাইকেল কেনার জন্য জমানো টাকা করোনা তহবিলে দিল যে শিশু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছোট্ট ছেলের এমন কাণ্ড দেখে মুগ্ধ অনেকে। সেখানকার এক মন্ত্রী জানিয়েছেন, তিনি হেমন্তকে বাইসাইকেল কিনে দেবেন। যে বাইসাইকেল না কিনে তহবিলে টাকা জমা দিয়েছে হেমন্ত। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার চার বছরের খুদে এক শিশু করোনা ভাইরাসের মোকাবিলায় গঠিত মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দিল ৯৭১ টাকা। একটা বাই সাইকেল কেনার জন্য এই টাকা জমিয়েছিল একরত্তি হেমন্ত। কিন্তু সঙ্কটের এমন অবস্থায় সেই টাকা পুরোটাই অবলীলায় সে দিয়ে দিল মুখ্যমন্ত্রীর তহবিলে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির অফিসে রাজ্যের মন্ত্রী পের্নি ভেঙ্কটরামাইয়ার হাতে সেই টাকা তুলে দেয় সে। ছোট্ট ছেলের এমন কাণ্ড দেখে মুগ্ধ মন্ত্রীমশাই। তিনি জানিয়েছেন, তিনি হেমন্তকে বাইসাইকেল কিনে দেবেন। যে বাইসাইকেল না কিনে তহবিলে টাকা জমা দিয়েছে হেমন্ত। ভারতের করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪,৪২১-এ। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। মারা গিয়েছেন ১১৭ জন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা