Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দু’বছরের শিশু সন্তানের জন্য দুধের টাকা পাঠিয়ে দিলেন বরগুনা জেলা প্রশাসক 
Friday April 3, 2020 , 5:40 pm
Print this E-mail this

শিক্ষক এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, দু’হাত তুলে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন

দু’বছরের শিশু সন্তানের জন্য দুধের টাকা পাঠিয়ে দিলেন বরগুনা জেলা প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাদ্রাসা বন্ধ। বেতনের টাকা মিলেনি। প্রাইভেট টিউশনেরও সুযোগ নেই। পরিবার পরিজন নিয়ে চরম অসহায় এক শিক্ষক। অঘোষিত লকডাউনে কার্যত অচল বরগুনা জেলা। বাসার খাদ্য ফুরিয়েছে, ফুরালো দু’বছরের শিশু সন্তানের দুধ। দিশেহারা শিক্ষক নিরুপায় হয়ে জেলা প্রশাসকের মুঠোফোনে সমস্যার কথা জানিয়ে ক্ষুদে বার্তা পাঠালেন। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ অসহায় শিক্ষকের বার্তা পান বৃহস্পতিবার বিকেলে। রাতেই চাল, ডাল, তেল, আলু, লবন, সাবান ও শিশু সন্তানের দুধ কেনার জন্য নগদ অর্থ পাঠিয়ে দেন ওই  শিক্ষকের বাসায়। আরডিসি আসাদুজ্জামান পৌর শহরের ডিকেপি সড়কে ওই শিক্ষকের বাসায় জেলা প্রশাসকের পাঠানো সহায়তা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার স্থানীয় কাউন্সিলর জহিরুল হক নান্না। শিক্ষক এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দু’হাত তুলে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী