Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত 
Wednesday April 1, 2020 , 12:04 pm
Print this E-mail this

দুপুরে একটি খামারে আগুন লাগে এবং প্রবল বাতাসের কারণে দ্রুত সেটি কাছের পর্বতমালায় ছড়িয়ে পড়ে

চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চীনের সিচুয়ান প্রদেশে দাবানলে দমকলকর্মীসহ ১৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এক তথ্য কর্মকর্তা জানান, সোমবার (৩০ মার্চ) দুপুরে একটি খামারে আগুন লাগে এবং প্রবল বাতাসের কারণে দ্রুত সেটি কাছের পর্বতমালায় ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সাহায্যের জন্য ৩শ’ দমকলকর্মী এবং ৭শ’ মিলিশিয়া সদস্য পাঠানো হয়। আগুন নেভানোর অত্যাধুনিক সরঞ্জামসহ আরও ৮৮৫ দমকলকর্মীকেও পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত দমকলকর্মীদের একটি দল আগুনের মধ্যে আটকে যায়। এ ঘটনায় ১৯ জন নিহত হন। তাদের মধ্যে ১৮ দমকলকর্মী এবং স্থানীয় একজন খামারকর্মীও ছিলেন, যিনি তাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা