Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় মারা গেলেন স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার 
Monday March 30, 2020 , 1:50 pm
Print this E-mail this

শুক্রবার প্যারিসে তাঁর মৃত্যু হয়েছে, ওইদিনই মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়

করোনায় মারা গেলেন স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার। রাজপরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেল। ফেসবুকে মারিয়া টেরেসোর মৃত্যুর কথা ঘোষণা করেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ। তিনি জানান, মারিয়া টেরেসার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার পর শুক্রবার প্যারিসে তাঁর মৃত্যু হয়েছে। ওইদিনই মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া টেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন। ব্রিটেনের প্রিন্স চার্লসও সম্প্রতি নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি। গত কয়েক মাসে স্পেনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত ৭৩ হাজার মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ছয় হাজার মানুষ।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা