Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যেভাবে তৈরি করবেন হ্যান্ড স্যানিটাইজার 
Saturday March 21, 2020 , 12:22 pm
Print this E-mail this

জীবাণুমুক্ত থাকতে প্রয়োজনে একঘণ্টা পরপর ব্যবহার করুন

যেভাবে তৈরি করবেন হ্যান্ড স্যানিটাইজার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শরীরে প্রবেশ ঠেকাতে ও নিরাপদে থাকতে আমরা ব্যবহার করছি হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু হঠাৎ করেই অতিরিক্ত চাহিদার ফলে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসটির দাম বাড়িয়ে দিয়েছেন। যদিও এর বিকল্প অনেক কিছু ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করা যায়, কিন্তু জনমনে বিষয়টি নিয়ে আতঙ্ক কমেনি। চলুন জেনে নিই বাড়িতেই কীভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়। বাড়িতে বানানো এই হ্যান্ড স্যানিটাইজার হতে পারে অনেক বেশি কার্যকরী এবং খরচ সাশ্রয়ী।

উপকরণ :

আইসোপ্রোপাইল অ্যালকোহল মিশ্রণ। এটি কেনার সময়ে দেখে নেবেন যেন ৯১ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে এমন মিশ্রণ কেনার। তার সঙ্গে কিছুটা পরিমাণ গ্লিসারিন ও অ্যাসেন্সিয়াল ওয়েল নিন।

প্রণালী :

২/৩কাপ অ্যালকোহলের সঙ্গে আধা কাপ গ্লিসারিন মিশিয়ে নিন। সঙ্গে দিন এক চামচ যেকোনো অ্যাসেন্সিয়াল তেল। সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে ভরে নিন। ব্যবহারের জন্য তৈরি হয়ে গেলো আপনার হ্যান্ড স্যানিটাইজার।

ঘরে, অফিস, শপিংমলে যেখানেই থাকেন অবশ্যই সঙ্গে ছোট এক বোতল হ্যান্ড স্যানিটাইজার রাখুন। জীবাণুমুক্ত থাকতে প্রয়োজনে একঘণ্টা পরপর ব্যবহার করুন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা