Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্ভয়া ধর্ষণ ও হত্যা : চার আসামির ফাঁসি কার্যকর! 
Friday March 20, 2020 , 1:35 pm
Print this E-mail this

ঘটনায় অভিযুক্ত ছয়জনের মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগার থেকে তিন বছর পরে ছাড়া পেয়ে যায়

নির্ভয়া ধর্ষণ ও হত্যা : চার আসামির ফাঁসি কার্যকর!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘ প্রতীক্ষার পর নির্ভয়া হত্যাকারী চারজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় দিল্লির তিহার জেলে তাদের ফাঁসি দেওয়া হয়। যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা হলেন-অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও মুকেশ সিং। তিহার জেলের কর্মকর্তারা জানিয়েছেন, ফাঁসির আগের রাতে নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার আসামি খেতে চায়নি। তারা সারা রাত জেগে ছিল। জেল সূত্রে খবর, এশিয়ার বৃহত্তম এই কারাগারের কোনও বন্দি এদিন চোখের পলকের জন্যেও ঘুমাতে পারেনি। সবাই যেন প্রহর গুনছিল নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি কার্যকর হওয়ার জন্যে। ফাঁসি কার্যকর হওয়ার পর নির্ভয়ার মা আশা দেবী বলেন, মা হিসাবে আমি গর্বিত। সবকিছুর পরেও শেষপর্যন্ত যেভাবে চার দোষীকে ফাঁসিতে ঝোলালেন জল্লাদ পবন তাতে হাসি ফিরেছে নির্ভয়ার পরিবারের মুখে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে রাজপথে ছুঁড়ে ফেলে দেয় ছয় দুষ্কৃতি। ওই ঘটনায় অভিযুক্ত ছয়জনের মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগার থেকে তিন বছর পরে ছাড়া পেয়ে যায়। আরেক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে। বাকি চার আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা