Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যানার নিয়ে দ্বন্দ! 
Saturday February 22, 2020 , 12:06 pm
Print this E-mail this

বরিশাল জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতাদের মধ্যে বাকবিতন্ডা

বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যানার নিয়ে দ্বন্দ!


বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যানার টানানো নিয়ে হুলস্থুল কান্ড দেখা গেছে বরিশাল জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতাদের মধ্যে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাকবিতন্ডাও হয়। একপর্যায়ে জেলা প্রশাসন থেকে টানানো ব্যানার শহিদ মিনার থেকে নামিয়ে ফেলে সমন্বয় পরিষদের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত সারে ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘটনা ঘটে। জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ তাদের ব্যানারে অনুষ্ঠান পরিচালনা করে আসছিলো। কিন্তু রাত ১০টার দিকে হঠাৎ করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নামিয়ে সেখানে বরিশাল জেলা প্রশাসনের একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। বিষয়টি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নজরে আসলে বিষয়টি নিয়ে তুঘলকি কান্ড শুরু হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় বাকবিতন্ডায় সংস্কৃতি কর্মীদের। একপর্যায়ে সমন্বয় পরিষদের নেতাকর্মীরা জেলা প্রশাসনের টানানো ব্যানার সরিয়ে ফেলে শহিদ মিনার থেকে।

এই বিষয়ে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ জানান, শহিদ দিবস উপলক্ষে সারা বাংলাদেশে সংস্কৃতিকর্মীদের নানা আয়োজন অনুষ্ঠান হয়ে থাকে। হঠাৎ করে জেলা প্রশাসনের ব্যানার টানানোর বিষয়টি নিন্দনিয়। সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, টানা ৩৪ বছর ধরে ১৭ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ নানা অনুষ্ঠান পালন করে থাকে। সেই সূত্র ধরেই এখানে বছরের পর বছর ধরে আমাদের ব্যানার টানানো থাকে। কিন্তু সেই প্রথা ভেঙে জেলা প্রশাসন তাদের একটি ব্যানার আমাদের ব্যানারের স্থানে টানিয়ে দিয়েছে। এটা তারা ভালো কাজ করেনি। তাদের এই কর্মকান্ড বর্তমান সরকারের মান ক্ষুন্ন করেছে। এদিকে এই বিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার