Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জ্বর এবং শ্বাসকষ্টের পাশাপাশি পেটের অসম্ভব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি ভারতের বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী 
Tuesday February 4, 2020 , 11:46 am
Print this E-mail this

জ্বর এবং শ্বাসকষ্টের পাশাপাশি পেটের অসম্ভব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি ভারতের বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জ্বর এবং শ্বাসকষ্টের পাশাপাশি পেটের অসম্ভব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। সংবাদ সংস্থা পিটিআই’র বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রবিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী। জ্বর এবং শ্বাসকষ্ট ছিলই, সেই সঙ্গে পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় তার। ফলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় তার সঙ্গে ছিলেন দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা বাকি তার। তাকে হাসপাতালে রাখেই সে সব পরীক্ষা হবে, নাকি বাসায় ফিরে যেতে দেয়া হবে, পরীক্ষার প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর তা ঠিক করবেন চিকিৎসকেরা। এই গঙ্গারাম হাসপাতালেই সবসময় চিকিৎসা করিয়ে নিয়ে থাকেন গান্ধী পরিবারের সদস্যরা। এর আগেও সেখানে ভর্তি হয়েছেন সোনিয়া। ২০১৭ সালে সেখানেই তার কাঁধে অস্ত্রোপচার হয়।

দ্রুত সুস্থতা কামনা করেছে – বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা