Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর বনানীতে চীনা নাগরিকের দুই ‘হত্যাকারী’ গ্রেফতার 
Wednesday December 18, 2019 , 1:58 pm
Print this E-mail this

রাজধানীর বনানীতে চীনা নাগরিকের দুই ‘হত্যাকারী’ গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুই (৪৩) হত্যাকাণ্ডে দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। বুধবার এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমপি জানায়, চীনা নাগরিক হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। গ্রেফতার দু’জন হলেন-আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)। এর আগে গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে বনানীর এ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির ফাঁকা জায়গার মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই ভবনে থাকতেন। তদন্ত সূত্রে জানা গেছে, ওই চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা