Current Bangladesh Time
শনিবার জুলাই ২৫, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ব্রিটিশ রাজবধূ সোফি হেলেন 
Saturday November 25, 2017 , 4:55 pm
Print this E-mail this

ডায়াবেটিক রেটিনোপ্যাথী নির্মূলে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার

বরিশালে ব্রিটিশ রাজবধূ সোফি হেলেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ফ্রেড হলোজ ফাউন্ডেশনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রকল্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রানি এলিজাবেথের পুত্রবধূ ও কাউন্টেস অব ওয়েসেক্স সোফি হেলেন।সম্প্রতি প্রকল্পটির অর্থায়নকারী দাতব্য সংস্থা কুইন এলিজাবেথ ডায়মন্ড জুবিলি ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এ সফরে সোফি হেলেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক রেটিনোপ্যাথি জোন পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।পরে এক জনসচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গম্ভীরা গান উপভোগ এবং ক্যাসকেড প্রশিক্ষণ পরিদর্শন করেন সোফি হেলেন।যাত্রাপথে কাউন্টেস অব ওয়েসেক্স বিভিন্ন গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানতে চান।এই রাজকীয় সফরে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক,কুইন এলিজাবেথ ডায়মন্ড জুবিলি ট্রাস্টের সিইও ড. অ্যাস্ট্রিড বনফিল্ড,দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারীন খায়ের ও বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান উপস্থিত ছিলেন।কাউন্টেস অফ ওয়েসেক্স ডায়াবেটিস ও ডায়াবেটিক রেটিনোপ্যাথির বিরুদ্ধে বরিশালের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং এই প্রয়াসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।ফ্রেড হলোজ ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ড. জারীন খায়ের কাউন্টেস এবং ডায়মন্ড জুবিলি ট্রাস্টের প্রতি তাদের নিরন্তর সমর্থনের জন্য সাধুবাদ জানান এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথী নির্মূলে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।




Archives

Image
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
Image
বরিশালে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়ল অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ
Image
১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশালের সাবেক মেয়র খোকন
Image
বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আয়োজনে সমাবেশ ও আনন্দ মিছিল
Image
পিরোজপুর কাউখালীর প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ শিক্ষক