Current Bangladesh Time
রবিবার জুলাই ১৯, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’! 
Friday November 15, 2019 , 9:38 pm
Print this E-mail this

বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাকরি’। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় নাকরি ভিয়েতনামে আঘাত হেনেছে। এতে অন্তত দু’জনের প্রাণহানি ও চার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। ভিয়েতনামে আঘাত হানার পর প্রবল এ ঘূর্ণিঝড় দক্ষিণ চীন সাগর থেকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। মিয়ানমার হয়ে এটি বঙ্গোপসাগরে এসে পুনরায় শক্তি সঞ্চয় করে ভয়ানক ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। ভিয়েতনামের আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড় নাকরির তাণ্ডবে কমপক্ষে ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দু জনের প্রাণহানি ও আরও একজন নিখোঁজ রয়েছেন।স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড় নাকরির তাণ্ডবে প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টায় ভিয়েতনামের পূর্ব ও উত্তর ভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১