Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কোলকাতার বাঙ্গালি সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই 
Friday November 8, 2019 , 11:21 am
Print this E-mail this

কোলকাতার বাঙ্গালি সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোলকাতার বাঙ্গালি সাহিত্যিক নবনীতা দেবসেন মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কোলকাতার হিন্দুস্তান রোডের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিক নবনীতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসছে দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগৎ। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন নবনীতা। অসুস্থ অবস্থায় নিয়মিত লেখালেখি করেছেন তিনি। পারিবারিক বরাদ দিয়ে কোলকাতার মিডিয়া বলছে, রাতে বাড়িতেই থাকবে এই লেখকের মরদেহ। আজ শুক্রবার শেষকৃত্য করা হবে। পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমিসহ বহু গুরুত্বপূর্ণ পুরস্কারজয়ী নবনীতার জন্ম কলকাতায়। তিনি রাধারানি দেবী ও নরেন্দ্রনাথ দেবের কন্যা। বাবা ও মা দু’জনেই কবি। নবনীতাও আজীবন কাব্যচর্চা করে গেছেন। কবিতা ও গদ্য, উভয়ক্ষেত্রেই তিনি বিশেষভাবে দক্ষ। এ ছাড়া ভ্রমণকাহিনি রচনাতেও তাঁর ব্যাপক দক্ষতা রয়েছে। তিনি দীর্ঘ দিন ‘রামকথা’ নিয়ে কাজ করছেন। সীতার দৃষ্টিভঙ্গি থেকে তিনি রামকথার বিশ্লেষণ করেছেন। ‘চন্দ্রাবতী রামায়ণ’ তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

নবনীতা দেবসেন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল ১৯৫৯ সালে। তাদের দুই মেয়ে অন্তরা দেবসেন এবং নন্দনা সেন। ১৯৭৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান নবনিতা। শিক্ষাবিদ নবনীতা অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে। তিনি আমেরিকার কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে মেট্যাগ প্রফেসর ছিলেন। এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা