Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী 
Saturday October 5, 2019 , 12:58 pm
Print this E-mail this

পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রফতানিকরা বন্ধ করে দেয়ায় তিনি রন্ধনশালার কর্মীদের তরকারিতে পেঁয়াজ না দেয়ার জন্য নির্দেশ দেন। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা জানান। ভারত সরকারের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো পণ্য রফতানি বন্ধ করার আগে জানালে বাংলাদেশ পণ্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স দেখাচ্ছে। তাই দেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। পরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের দুটি ব্যবসায়ী গ্রুপের সমঝোতা স্মারক সই হয়। উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়ে হঠাৎ করে রাজধানীসহ সারা দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। ৪০ টাকার পেয়াঁজ বিক্রি হতে থাকে ১১০ থেকে ১২০ টাকায়। সরকার টিসিবির মাধ্যমে ৪৫ টাকা প্রতি কেজিতে বিক্রি করলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে টিসিবির ট্রাকসেলে সামনে বিপুল সংখ্যক মানুষকে ২-১কেজি পেঁয়াজ কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা