Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আঞ্চলিক যুব পরামর্শ সভায় যোগ দিতে থাইল্যান্ড গেছেন বরিশালের মেয়ে সমাজকর্মী শাকিলা ইসলাম 
Sunday September 22, 2019 , 1:02 pm
Print this E-mail this

আঞ্চলিক যুব পরামর্শ সভায় যোগ দিতে থাইল্যান্ড গেছেন বরিশালের মেয়ে সমাজকর্মী শাকিলা ইসলাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয়ন বিষয়ক সম্মেলনের (আইসিপিডি ২৫) আঞ্চলিক যুব পরামর্শ সভায় যোগ দিতে থাইল্যান্ড গেছেন বরিশালের মেয়ে সমাজকর্মী শাকিলা ইসলাম। রোববার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে একটি বিমানযোগে তিনি রওনা দেন। বরিশালের যুব সংগঠক শাকিলা ইসলাম সমাজকল্যাণমূলক নানা উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অবশ্য এর বদৌলতে তিনি বেশ প্রসংশাও কুড়িয়েছেন। এই সমাজকর্মীর ঝুড়িতে রয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা পদকও। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারী হিসেবে ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করেন। ওই সময় তার হাতে আনুষ্ঠানিকভাবে পদকটি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদ্দেষ্টা সজীব ওয়াজেদ জয়। শাকিলা ইসলাম দীর্ঘদিন ধরে শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায্যতা আদায়ে কাজ করে আসছেন। যার স্বীকৃতিস্বরুপ শাকিলা ইসলাম প্ল্যান বাংলাদেশের মনোনয়নে থাইল্যান্ডের এই পরামর্শ সভায় আমন্ত্রণ পেলেন। এই সমাজকর্মী আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর যুব পরামর্শ সভায় অংশ নেবেন এবং ২৫ সেপ্টম্বর তিনি ব্যাংককস্থ জাতিসংঘের আঞ্চলিক কার্যালয়ে আইসিপিডি কনফারেন্সের ফ্লাগশিপ ইভেন্টে যোগ দেবেন। সেখানে তিনি বাংলাদেশের যুব সমাজের টেকসই উন্নয়ন অভীষ্ট এবং জনসংখ্যা বিষয়ক গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা আর অভিনন্দন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা