Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের উজিরপুরে শাপলা বিলে অপরূপ সৌন্দর্য উপভোগ করেন বিভাগীয় কমিশনার 
Thursday September 12, 2019 , 2:51 pm
Print this E-mail this

বরিশালের উজিরপুরে শাপলা বিলে অপরূপ সৌন্দর্য উপভোগ করেন বিভাগীয় কমিশনার


নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী সাতলার লাল শাপলা বিল পরিদর্শন ও অপরূপ সৌন্দর্য উপভোগ করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সূর্য ওঠার পূর্বেই লাল শাপলা বিলে অপরূপ সৌন্দর্য উপভোগ করেন তারা। এসময় সফরসঙ্গী ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমত হোসেন, সুব্রত বিশ্বাস দাস। আরো উপস্থিত ছিলেন-উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ওসি শিশির কুমার পাল, উপজেলা প্রকৌশলী মোঃ ইউনুস আলি, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, হারতা ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়, সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল কুমার বিশ্বাস প্রমূখ।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী বলেন, লাল শাপলার অপরূপ সৌন্দর্য বিলীন হতে দেয়া যাবে না। কোন দর্শনার্থী এখান থেকে শাপলা তুলে নিতে পারবে না। এই বিলের মৎস্য চাষীরা গ্রাসকার্প মাছসহ যে মাছ শাপলাকে ধ্বংস করে ঐ মাছ চাষ করা থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, এতবড় বিল একই সাথে এত লাল শাপলা বাংলাদেশের আর কোথাও নেই। শাপলার সৌন্দর্য নষ্টকারীদের জরিমানাসহ আইনের আওতায় আনা হবে। এছাড়া ঐ বিলকে পর্যটন কেন্দ্র ঘোষনা করে গুরুত্বপূর্ণ স্থানে বিশ্রামাগার, ওয়াশরুম ও গভীর নলকূপসহ পর্যটকদের উপযোগী সকল ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ গ্রহন করা হবে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং